প্রযুক্তির খেলা ব্লগস্পট থেকে তার নিজস্ব ডোমেইনে
তাই ভিজিট করুন আমার সাইটে www.projuktirkhela.com

to stay updated on our progress.

মোবাইল ফোন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মোবাইল ফোন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, জুলাই ৪

আমার ব্যবহার করা সেরা এন্ড্রয়েড এর ১০টি Apps

অ্যানড্রয়েড কি, তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ অ্যানড্রয়েড সম্পর্কে সবাই অবগত। ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে অ্যানড্রয়েড এর অবকাশ ঘটে। আর আস্তে আস্তে এর প্রভাব বিস্তার করে আজ সবার মুখে মুখে অ্যানড্রয়েড। আমি ২০১১ এর শেষের দিক অর্থাৎ ২০১২ এর প্রথম দিক থেকে অ্যানড্রয়েড ব্যবহার করে আসছি। আর তখন থেকে এখন পর্যন্ত আমি অসংখ্য Apps ব্যবহার করেছি। তবে এর মধ্যে কিছু কিছু Apps আমার কাছে অনেক ভাল লেগেছে। আর আমি আপনাদের কাছে সেই Apps গুলো শেয়ার করব। আশা করি আপনাদেরও আমার মত অনেক ভাল লাগবে এই Apps গুলো। আশুন দেখে নেই কোন Apps গুলো।


এই App টি সাধারণত ছবি এডিট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা অনেকেই আছি যারা ছবি তুলতে খুব বেশী ভালবাসি আর তারচেয়েও বেশী ভালবাসি সেই ছবিকে এডিট করতে। আর ছবি এডিট করার জন্য আমি এই App টি ব্যবহার করতাম। এটি আমার কাছে খুবই ভাল লাগে। আমি জানি আরো অনেক App আছে, তবে আমার কাছে এই App টি অনেক ভাল লাগে।

বাংলা আমাদের মায়ের ভাষা। তাহলে এই বাংলা ভাষাকে কেন আমরা পিছিয়ে রাখবো। এই App টি সাধারণত আপনার অ্যানড্রয়েড ফোনে বাংলা লেখার জন্য কাজে লাগে। এই App টি দিয়ে আমরা আমাদের অ্যানড্রয়েড ফোনে বাংলা লিখতে সক্ষম হবো। যেমনঃ ফেসবুকে, টুইটারে, মেসেজে সহ আরো অনেক জায়গায়।


ইংরেজী থেকে বাংলা কারার জন্য তো সবসময় ডিক্সেনারী নিয়ে থাকা সম্ভব না। এই ঝামেলা থেকে মুক্তি পেতে এই App টির ব্যবহার। এই App টি দিয়ে আপনি আপনার ইংরেজী শব্দের বাংলা অর্থ জানতে পারবেন।


আমাদের অনেক বন্ধুই আছে যারা অন্য বন্ধুর পার্সোনাল ডেটা নিয়ে টানাহিচরে করতে ভালবাসে। এইসব বন্ধুদের হাত থেকে আপনার ডেটা বাঁচাতে এই- টির ব্যবহার। এই App টি খুবই ছোট এবং কার্যকরী। এর মাধ্যমে আপনি আপনার ডেটা গুলোকে আলাদা আলাদা পাসওয়ার্ডে লক করতে পারবেন।


এটি একটি ওয়ালপেপার। এই-টি একটি মাছের ইকুরিয়াম দিয়ে তৈরী এবং এই ওয়ালপেপার এর মাধ্যের টাচ ইফেক্ট হয় যখন আপনি মোবাইলের ডিস্পেলেতে হাত দিবেন। এটি দেখতে অসাধারণ।


এটিও একটি ওয়ালপেপার। এটির নাম দেখেই বুঝতে পারছেন যে এটি কেমন হবে। আসেই এই ওয়ালপেপারটিতে সূর্য ডুবতে শুরু করেছে এবং এর মধ্যের দিয়ে কিছু পাখি ঊরে যাচ্ছে । সব কিছু মিলিয়ে দারুন একটি ওয়ালপেপার।



ADVANCED SYSTEM CARE সাধারণত কম্পিউটারকে কেয়ার কারার জন্য ব্যবহার হত। তবে তারা অ্যানড্রয়েড ফোনকেও সুরক্ষা দিতে এখন ADVANCED MOBILE CARE পাওয়া যায়। আমি এটি ব্যবহার করি এবং আগামীতেও করব। অনেক দারুন একটি Apps। মোবাইলকে দারুন ভাবে সুরক্ষা দেয়।


এটি একটি অসাধারণ ব্রাউজার। আমি এটি আমার প্রথম অ্যানড্রয়েড ফোন থেকে ব্যবহার করছি। এই ব্রাউজারটির ব্যাপারে কিছু বলার নেই এক কথায় অসাধারণ। ব্যবহার করে দেখতে পারেন।


কোরআন ১ম পারা থেকে ৩০ পারা পর্যন্ত সম্পূর্ন বাংলা ও আরবীতে একসাথে। এই অসাধারণ App টিতে আমি যেই পর্যন্ত পড়বেন সেই জায়গাকে বুকমার্ক করে রাখতে পারবেন। এর কারণে পড়তে অনেক শুবিধা হয়।


ধারুন একটি গেমস। এই App টি নিয়ে কিছু বলার নেই। আপনি ডাউনলোড করে দেখতে পারেন। কঠিন একটি গেমস।


শুক্রবার, জুন ২৮

নতুন ফ্লাগশিপ স্মার্টফোন 'এক্সপ্লোরার ডব্লিউ ১৫০

সিম্ফনির নতুন এই ডিভাইসটিতে থাকছে ৪.৭" আইপিএস এইচডি (৭২০x১২৮০ পিক্সেল) ক্যাপাসিটিভ টাচ ডিসপ্লে এবং ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর। প্রসেসর একই ধরনের হলেও ওয়ালটনের প্রিমো এক্স১ এ সুপার AMOLED  ডিসপ্লে থাকায় ডিভাইসটি এদিকদিয়ে কিছুটা এগিয়ে রয়েছে। এছাড়া ডিভাইসটিতে র‍্যাম আছে ১ গিগাবাইট এবং রম ৪ গিগাবাইট। গ্রাফিক্স প্রসেসিং এর জন্য আছে PowerVR SGX 544     জিপিইউ। রেয়ার ক্যামেরা আছে ৮ মেগাপিক্সেল যা দিয়ে ৭২০পি মানের ভিডিও ধারন করা যাবে। প্রয়োজনীয় সবকিছু বেশ ভাল মানের হলেও ব্যাটারি নিয়ে আক্ষেপ থেকেই যাচ্ছে বর্তমান ডিভাইসগুলোতে। এক্সপ্লোরার ডব্লিউ১৫০ তে ব্যাটারি দেওয়া হয়েছে মাত্র ১৮০০ এমএএইচ ক্ষমতার যা এই মানের স্মার্টফোন বিবেচনায় বেশ কম।


এক নজরে সিম্ফনি এক্সপ্লোরার ডব্লিউ১৫০ এর স্পেসিফিকেশন
  • ৪.৭" আইপিএস এইচডি ক্যাপাসিটিভ টাচ ডিসপ্লে
  • ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
  • PowerVR SGX 544  জিপিইউ
  • ১ গিগাবাইট র‍্যাম (ব্যাবহারযোগ্য ৯৭১ মেগাবাইট)
  • ৪ গিগাবাইট স্টোরেজ (রম ১০০৮ মেগাবাইট, স্টোরেজ ১.৬৫ জিবি)
  • ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট
  • ৮ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, ৭২০পি ভিডিও রেকর্ডিং
  • ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • অ্যান্ড্রয়েড ৪.২.১ জেলিবিন
  • ১৮০০ এমএএইচ ব্যাটারি
  • ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ডবাই, ৩জি
  • ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, জি-সেন্সর, কম্পাস
  • প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার সেন্সর, লাইট সেন্সর
  • ৭.৯ মিলিমিটার স্লিম ডিজাইন

স্পেসিফিকেশন এবং ডিজাইন এর দিকদিয়ে ডিভাইসটি বেশ আকর্ষনীয়। মূল্যের দিকদিয়েও কিছুটা চমক দেখাতে চেয়েছে সিম্ফনি। তারা ডিভাইসটির মূল্য নির্ধারন করেছে ১৬,৯৯০ টাকা। প্রধান প্রতিযোগী ওয়ালটনের প্রিমো এক্স১ এর মূল্যের চেয়ে যা প্রায় দেড় হাজার টাকা কম। আর ডিভাইসটির মূল্য এবং স্পেসিফিকেশনের ঘোষনা ওয়েবসাইটের মাধ্যমে দিলেও ঠিক কবে থেকে ডিভাইসটি বাজারে পাওয়া যাবে সে ব্যাপারে কিছু জানায়নি তারা।
অপরদিকে এই ডিভাইসটি ভারতের বাজারে এসেছে Gionee Elife E3  নামে। তবে ওই ডিভাইসটিতে ইন্টারনাল স্টোরেজ ১৬ গিগাবাইট এবং সিম্ফনি ডব্লিউ ১৫০ তে ইন্টারনাল স্টোরেজ ৪ গিগাবাইট। এছাড়া আর কোন পার্থক্য দেখা যায়নি। ভারতের বাজারে ডিভাইসটির মূল্য নির্ধারন করা হয়ছে ১৪,৯৯৯ রুপি। যে কেউ ডিভাইসটি কেনার পূর্বে Gionee Elife E3  এর রিভিউ দেখে নিতে পারেন।


 সূত্রঃ টেক প্রিয়। 

সোমবার, ডিসেম্বর ২৪

২০১২ সালের তালিকার শীর্ষে ১০টি মোবাইল


২০১২ সালজুড়েই স্মার্টফোনের রাজত্ব। সম্প্রতি পিসিওয়ার্ল্ড সাময়িকী প্রকাশ করেছে এ বছরের সেরা ১০ স্মার্টফোনের তালিকা। সে তালিকায় কোন কোন স্মার্টফোন আছে, তা এবার জেনে নেওয়া যাক।

মটোরোলা ড্রয়েড রেজর এইচডি
মটোরোলা ড্রয়েড রেজর এইচডি
গত বছরের শেষের দিকে মটোরোলা রেজর ড্রয়েড মডেলের মাধ্যমে হারানো বাজার আবার ফিরে পায়, যার সর্বশেষ সংস্করণ মটোরোলা ড্রয়েড রেজর এইচডি। পাতলা, দেখতে দারুণ ও আকর্ষণীয় ডিজাইনের ডিসপ্লেযুক্ত এই সেটে রয়েছে ১.৫ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর।এটি চলে অ্যান্ড্রয়েডে।এতে আছে ৪.৭ ইঞ্চির এইচডি পর্দা ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। >>আরো তথ্য<<

অ্যাপল আইফোন ৫ 
অ্যাপল আইফোন ৫ 
আইফোন ৫ বাজারে আসার পরই তা লুফে নিয়েছে অ্যাপলপ্রেমীরা। নিঃসন্দেহে নতুন এই স্মার্টফোনটি আগের চেয়ে দ্রুত, হালকা ও আকর্ষণীয়। ১১২ গ্রাম ওজন আর ৭.৬৬ মিলিমিটার পুরুত্বের আইফোন ৫-এ ব্যবহূত হয়েছে ডুয়াল কোরের নতুন কর্টেক্স এ৬ প্রসেসর ও এআরএমের তৈরি এ-১৫ চিপসেট। এতে যোগ হয়েছে৮ মেগাপিক্সেলের এইচডি ক্যামেরা।>>আরো তথ্য<<

স্যামসাং গ্যালাক্সি এস থ্রি
স্যামসাং গ্যালাক্সি এস থ্রি
নেক্সাসের পরপরই স্যামসাং বাজারে ছাড়ে গ্যালাক্সি এস থ্রি স্মার্টফোন। ৪.৮ ইঞ্চির সুপার এএমওএলইডি পর্দার এই ফোনে রয়েছে কোয়াড কোর প্রসেসর, স্মার্ট আই ট্র্যাকিং-সুবিধা, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম।>>আরো তথ্য<<

স্যামসাং গ্যালাক্সি নোট টু
স্যামসাং গ্যালাক্সি নোট টু
সেরা তালিকায় স্যামসাংয়ের আরেকটি পণ্য স্থান করে নিয়েছে। সেটি হলো গ্যালাক্সি নোট টু। ফোনটির ৫.৫ ইঞ্চির এইচডি সুপার এএমওএলইডি পর্দার সাহায্যে ব্যবহারকারীদের ছবি দেখার অভিজ্ঞতা হবে জীবন্ত ও পরিষ্কার। ১.৬ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর এই স্মার্টফোনকে করেছে শক্তিশালী।>>আরো তথ্য<<

এইচটিসি ড্রয়েড ডিএনএ
এইচটিসি ড্রয়েড ডিএনএ
দেখতে দারুণ ও আকর্ষণীয় ৫ ইঞ্চির এইচডি পর্দার এই ফোনসেট অনেকের হাতে উঠে এসেছে।১.৫ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসরের এই ফোনে আরও আছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ-সুবিধার ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনের দিকে ২.১ মেগাপিক্সেল ক্যামেরা। এটিও চলেঅ্যান্ড্রয়েডে।>>আরো তথ্য<<

নকিয়া লুমিয়া ৯২০
নকিয়া লুমিয়া ৯২০
স্মার্টফোনের বাজারে পড়তি অবস্থা কাটাতে নকিয়া উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমে ‘লুমিয়া ৯২০এন’ এনে বেশ প্রশংসিত হয়েছে। লুমিয়ায় দেওয়া হয়েছে ৪.৫ ইঞ্চির নকিয়া পিউরমোশন এইচডি প্লাস পর্দা।ডুয়াল কোর ১.৫ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন এস ফোর প্রসেসর আছে এতে। আরও আছে৮ মেগাপিক্সেলের ক্যামেরা।>>আরো তথ্য<<

গুগল নেক্সাস ফোর
গুগল নেক্সাস ফোর
গুগল ও এলজির যৌথ উদ্যোগে বাজারে আসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন গুগল নেক্সাস ৪। ৪.৭ ইঞ্চির পর্দা আছেএতে।এতে আছে ১.৫ গিগাহার্টজ কোয়াড কোর ক্রেইট প্রসেসর। এ ছাড়া আরও রয়েছে পেছনে ৮ মেগাপিক্সেল, সামনে ১.৩ মেগাপিক্সেল এইচডি ক্যামেরা এবং এনএফসি প্রযুক্তিসহ তার ছাড়া চার্জ করার সুবিধা। >>আরো তথ্য<<

এইচটিসি ওয়ান এস
এইচটিসি ওয়ান এস
সেরা দশের তালিকায় এইচটিসির আরেক স্মার্টফোন ওয়ান এস। এটিও চলেঅ্যান্ড্রয়েডে।১১৯.৫ গ্রাম ওজনের এই সেটের পুরুত্ব মাত্র ৭.৮ মিলিমিটার। এতে আছে ১.৫ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর।>>আরো তথ্য<<

এইচটিসি ওয়ান এক্স
এইচটিসি ওয়ান এক্স
এইচটিসি ওয়ান সিরিজের আরেকটি সেরা স্মার্টফোন এইচটিসি ওয়ান এক্স। ৪.৭ ইঞ্চি পর্দার এই সেট চলে অ্যান্ড্রয়েডে।>>আরো তথ্য<<

আইফোন ফোর এস
আইফোন ফোর এস
স্মার্টফোনের জগতে আলোড়ন সৃষ্টিকারী অ্যাপলের টাচস্ক্রিন ফোন আইফোন ফোর এস বছরের শুরুর দিকে বাজারে এসেই জায়গা করে নিয়েছিল শীর্ষ তালিকায়। এর একটি মজার অ্যাপ্লিকেশন হলো ‘সিরি’। ফোনের হোম বাটনটি টিপে কথা বললেই ‘সিরি’ বুঝবে আপনার মনের কথা। ৮ মেগাপিক্সেল ক্যামেরা আছেএতে।>>আরো তথ্য<<
তথ্য সূত্র @প্রথম আলো।

☺☻ সরাসরি লাইভ আপডেট পেতে লাইক করুন আমাদের ফ্যান পেজে।☻☺



☺☻মন্তব্য করে জানাবেন কেমন লাগে এই ১০টি মোবাইল ফোন ☻☺

মঙ্গলবার, ডিসেম্বর ৪

আসেন নিয়ে নেন Android এর কিছু নতুন গেমস। একবারে মাগনা।



অ্যানড্রয়েড কি?
অ্যানড্রয়েড (Android)  হল এক ধরনের অপারেটিং সিস্টেম, যে মন পিসির অপারেটিং সিস্টেম কে উইন্ডোজ, ম্যাক বা লিনাক্স বলে তেমনি র্স্মাট ফোনের অপারেটিং সিসটেমগুলোর মধ্যে এটি অন্যতম। বর্তমানে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম উইনডোজ মোবাইল, আইফোন ওএস, সিম্বিয়ান কে তিব্র চ্যালেন্জ ছুড়ে দিয়েছে অ্যানড্রয়েড (Android) । অ্যানড্রয়েড (Android)  একাধারে ওপনে সোর্স, ফ্রি, স্ট্যাবল এবং ডেভেলপার ফ্রন্ডলি। গুগল এবং ওপনে হ্যান্ডসেট এলায়েন্স (Open Handset Allience)                      অ্যানড্রয়েড (Android)  প্রজেক্ট শুরু করে ২০০৫ সালে। এবং প্রথম অ্যান্ড্রয়েড হ্যানডসেট টি-মোবাইল জি-ওয়ান রিলিজ হয় ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে।

অ্যানড্রয়েড এর কিছু গেমসঃ

For Android 2.2 and higher [15.6 MB][apk]
এই গেমস এর কিছু ছবিঃ








For Android 2.1 and higher
এই গেমস এর কিছু ছবিঃ


For Android 2.3 and higher [44 MB][apk]
এই গেমস এর কিছু ছবিঃ




For Android 2.1 and higher
এই গেমস এর কিছু ছবিঃ






For Android 2.1 and higher
এই গেমস এর কিছু ছবিঃ






For Android 1.6 and higher [6 MB][apk]
এই গেমস এর কিছু ছবিঃ




আপনাদের একটি লাইক ও একটি মন্তব্যেই আমাকে অনেক উৎসাহিত করে। লাইক ও কমেন্ট দিতে ভুলবেন না। 


Blogger দ্বারা পরিচালিত.
জনপ্রিয় পোস্ট সমূহ

আমার সম্পর্কে

Search (Don't Edit)

ব্লগ লাইব্রেরী

বিভাগ

ইমেল দিয়ে পোস্ট এর আপডেট পেতে

Subscribe করুন

সম্প্রতিক মত্নব্য

Review projuktirkhela.blogspot.com on alexa.com