প্রযুক্তির খেলা ব্লগস্পট থেকে তার নিজস্ব ডোমেইনে
তাই ভিজিট করুন আমার সাইটে www.projuktirkhela.com

to stay updated on our progress.

প্রযুক্তির খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রযুক্তির খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, জুন ১৮

নিউজক্রেড: তিন তরুণের উদ্যোগ


সহজে নির্দিষ্ট খবর নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়ার কাজটি করে দিচ্ছে বাংলাদেশের তিন তরুণের উদ্যোগ—নিউজক্রেড। খবর আর বিশ্বস্ততা, ইংরেজিতে নিউজ আর ক্রেডিবিলিটি শব্দ থেকে এসেছে ‘নিউজক্রেড’ (www.newscred.com)।
প্রতিটি সংবাদপত্রকে সংবাদ সংগ্রহ করতে হয় এবং সংবাদ বিক্রি করতে হয়। আর এ কাজটি হতে হয় তাৎক্ষণিকভাবে। সেই সংবাদকে সহজলভ্য ও সবার কাছে পৌঁছে দেওয়া; তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকতা, সংবাদ সেবাকে নতুন আঙ্গিকে উপস্থাপন করাই নিউজক্রেডের মূল লক্ষ্য। 

যা করে নিউজক্রেড
সময় যত যাচ্ছে প্রতিষ্ঠানগুলো যেমন চাইছে নিজেদের খবর দ্রুত সবার কাছে পৌঁছাতে, তেমনি সংবাদমাধ্যমও চেষ্টা করছে সব খবর দ্রুত সংগ্রহ করে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে। তবে প্রতিষ্ঠান, প্রকাশক, এজেন্সি আর সবশেষে ব্যবহারকারীদের কাছে সহজে এবং দ্রুত খবর সংগ্রহ কিংবা পৌঁছানো খুব সহজ নয়। এ কাজকে সহজ করতেই চালু হয় নিউজক্রেডের বিশেষ সুবিধা। এ পুরো কাজটি করে নিউজক্রেড মাধ্যম হয়ে। বিভিন্ন প্রতিষ্ঠান, প্রকাশক আর এজেন্সির কাছ থেকে যেমন দ্রুত সংবাদ সংগ্রহ করে প্রতিষ্ঠানটি, তেমনি গ্রাহক, অন্য প্রকাশক কিংবা এজেন্সির চাহিদা অনুযায়ী সংবাদ সরবরাহও করে। পুরো প্রক্রিয়াটিই হয় অনলাইনের মাধ্যমে। বর্তমানে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে সংবাদ যাদের দিচ্ছে তাদের মধ্যে রয়েছে পেপসি, টয়োটা, জনসন অ্যান্ড জনসন ইত্যাদি বিশ্বখ্যাত ব্র্যান্ড। 

যেভাবে শুরু
নিউজক্রেডের যাত্রা শুরু হয় ২০০৮ সালে তিন বাংলাদেশির হাত ধরে। তাঁরা হলেন শাফকাত ইসলাম, ইরাজ ইসলাম ও আসিফ রহমান। বর্তমানে প্রায় দুই হাজার ৫০০ প্রকাশকের সঙ্গে চুক্তিবদ্ধ নিউজক্রেড। এর মধ্যে উল্লেখযোগ্য দি নিউ ইয়র্ক টাইমস, দি ইকোনমিস্ট, দি গার্ডিয়ান, গেট্টি ইমেজেস। স্টকহোমের সুইডেন রয়েল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে স্নাতকধারী নিউজক্রেডের প্রতিষ্ঠাতা ইরাজ ইসলাম বলেন, ‘বাংলাদেশে কাজ হবে এমন ধারণা থেকে যাত্রা শুরু হয় নিউজক্রেডের। আমাদের অন্য দুই প্রতিষ্ঠাতা থাকেন দেশের বাইরে। তবে মূল কাজটি হয় ঢাকায়। ঢাকায় কাজ করছেন রুবাইয়েত ইসলাম, এরশাদুল হক সরকার ও মনোজ চক্রবর্তী।’ 
পুরো নিউজক্রেড দলে কাজ করেন ৯০ জন। শুধু সংবাদই নয়, নিউজক্রেড ভিডিও, টুইটস (টুইটারের বার্তা) এবং ছবির সেবাও দিয়ে থাকে। ‘পাশাপাশি সংবাদভিত্তিক সাইটের জন্য রয়েছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস), স্মার্ট গ্যালারি নামের বিশেষ সফটওয়্যার, যাঁরা শুধু সংবাদ পেতে চান তাঁদের জন্য এপিআই সেবা’—বললেন আরেক প্রতিষ্ঠাতা শাফকাত ইসলাম। ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া থেকে কম্পিউটার বিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতক শাফকাত ইসলাম বর্তমানে আছেন নিউইয়র্কে। অনেক মাধ্যম থেকেই খবর পাওয়া যায়। তবে একসঙ্গে চাইলে নির্দিষ্ট কোনো একটি সংবাদমাধ্যম কিংবা বিশ্বখ্যাত এজেন্সি থেকে সংবাদ নিতে চাইলে প্রয়োজন হয় চুক্তির। আর একসঙ্গে একাধিক সংবাদমাধ্যমে খবর পেতে চাইলে বিশেষ সহযোগিতা পাওয়া যাবে নিউজক্রেড থেকে। নিউজক্রেডের আরেক প্রতিষ্ঠাতা আসিফ রহমান বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া থেকে তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানে স্নাতক আসিফ বলেন, ‘সঠিক সংবাদ সংগ্রহ আর সবার কাছে সহজে পৌঁছাতেই আমাদের এমন উদ্যোগ। ডিজিটাল কন্টেন্ট কীভাবে আরও সহজে ছড়িয়ে দেওয়া যায় এবং সঠিক সংবাদ পরিবেশন করা যায় সে জন্য আমাদের রয়েছে আলাদা দল।’ 
এমন অনেক সংবাদমাধ্যম আছে, যারা অতিরিক্ত জনবল না নিয়ে বিভিন্ন মাধ্যম থেকে সংবাদ সংগ্রহ করে। সংবাদ দেওয়ার এ কাজে সহায়তা করে নিউজক্রেড—বললেন ইরাজ ইসলাম। জানালেন, শিকাগো ট্রিবিউন এ সেবা নিয়ে থাকে। বর্তমানে এলএ টাইমস, ফোর্বস, হাফিংটন পোস্টের মতো সংবাদমাধ্যমে নিউজক্রেডের সঙ্গে কাজ করছে নিজেদের পাঠক, বিজ্ঞাপন বাড়ানো এবং আয় বাড়ানোর লক্ষ্যে। সম্প্রতি স্টার্টআপ হিসেবে নিউজক্রেড পেয়েছে দেড় কাটি ডলার বিনিয়োগ। 

এগিয়ে চলা
কাজের সুবিধার্থেই নিউইয়র্কে নিউজক্রেডের প্রধান কার্যালয় করা হয়। এখান থেকে অংশীদার ছাড়াও গ্রাহক এবং বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের বিষয়টি সহজ হয়। ইতিমধ্যে নিউজক্রেডের নানা সফলতার খবর নিয়ে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল ব্লগ, টেকক্র্যাঞ্চ বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। মূল কার্যালয় নিউইয়র্কে হলেও নিয়মিত কার্যক্রমগুলো পরিচালিত হয় ঢাকা থেকেই জানালেন ইরাজ ইসলাম। একই কাজ লন্ডন এবং ম্যানহাটন থেকেও হয়। 
তিন তরুণের এমন উদ্যোগ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে, নতুন এক অধ্যায়ে—এমনই প্রত্যাশা সবার।

শুক্রবার, মে ১০

বিল গেটস হতাস হচ্ছে আইপ্যাডের কারণে



উইন্ডোজ ট্যাবের প্রশংসার পাশাপাশি আইপ্যাডের সমালোচনা করলেন বিল গেটস।
প্রচলিত কম্পিউটারের তুলনায় আইপ্যাডে বেশ কিছু সুবিধা না থাকায় ব্যবহারকারীরা হতাশ হচ্ছেন বলে মন্তব্য করেছেন বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাত্কারে বিল গেটস এ মন্তব্য করেছেন। 
কম্পিউটারকে ট্যাবলেটের ছাড়িয়ে যাওয়া ও ক্লাউড কম্পিউটারের জনপ্রিয়তা বেড়ে যাওয়া প্রসঙ্গে বিল গেটস জানিয়েছেন, এখনো উইন্ডোজ-নির্ভর পণ্যের জনপ্রিয়তা রয়েছে। উইন্ডোজ ৮ এমন একটি যুগান্তকারী উদ্ভাবন যা ট্যাবলেট ও কম্পিউটার, এ দুই রকম সুবিধাই দিতে পারে। যারা উইন্ডোজ নির্ভর ‘সারফেস প্রো’ বা ‘সারফেস আরটি’ ট্যাব কিনেছেন তাঁরা কিবোর্ড, মাইক্রোসফট অফিস সফটওয়্যারের মতো কম্পিউটারের সুবিধাগুলো পাচ্ছেন। পিসি ম্যাগের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিল গেটস আরও জানিয়েছেন, বাজারে থাকা আইপ্যাড বা এ ধরনের পণ্যগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে উইন্ডোজ ৮ নির্ভর পণ্যেগুলোতে ভরসা করছে মাইক্রোসফট। উইন্ডোজ বিহীন ট্যাবলেটগুলোতে ব্যবহারকারীরা হতাশ হচ্ছেন। কারণ এতে টাইপ করা যায় না, ডকুমেন্ট তৈরি করা যায় না, এতে অফিস সফটওয়্যার নেই-এ মন্তব্য বিল গেটসের।
এদিকে, অ্যাপলের পণ্যগুলোতে শিগগিরই ‘অফিস’ সফটওয়্যারটি যুক্ত হতে পারে বলে গুজব রয়েছে। এ প্রসঙ্গে অ্যাপল বা মাইক্রোসফটের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশিত হয়নি। 
এদিকে যুক্তরাষ্ট্রের বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির গবেষকেরা জানিয়েছেন, উইন্ডোজ ৮ নির্ভর ট্যাবলেটে ডেস্কটপের মতো সুবিধা যুক্ত করার চেষ্টা করছে মাইক্রোসফট। তবে মাইক্রোসফটের পরিকল্পনা এখনো আশানুরূপ সফল হয়নি। চলতি বছরের প্রথম প্রান্তিকে মাত্র নয় লাখ সারফেস ব্র্যান্ডের ট্যাবলেট বাজারে ছেড়েছে মাইক্রোসফট, বিপরীতে অ্যাপল বাজারে এনেছে প্রায় দুই কোটি আইপ্যাড।
সূত্রঃ প্রথম আলো

রবিবার, এপ্রিল ২৮

২০১৩ তে ব্লগারে বিশাল পরিবর্তন এনেছে গুগল


কি খবর প্রযুক্তির খেলোয়াড়রা কেমন আছেন, আশা করি অনেক অনেক ভাল আছেন। আপনারা হয়তো জানেন গুগল একটি ফ্রি সার্ভিস দিয়েছে যার নাম ব্লগার। যার মাধ্যমে আমারা নিজেদের জন্য ব্লগ তৈরী করতে পারছি বিনা টাকা পয়সায়। যাই হোক অসেন ব্লগারের নতুন আপডেট আপনাদের কাছে তুলে ধরি।
যারা ব্লগার সম্পর্কে জানেন না তাদের বলছিঃ
ব্লগার কি : ব্লগার হচ্ছে একটি ব্লগ প্রকাশ সেবা। এই ব্লগার পাইরা ল্যাবস দ্বারা প্রতিষ্ঠীত ছিল। কিন্তু ২০০৩ সালে Google (সার্চ ইঞ্জিন) তা কিনে নেয়। আর এই ব্লগার এর ব্লগ বর্তমানে Google  এর নিজস্ব সার্ভার থেকে পরিচালিত হয় এবং এর ডোমেইন হলো blogspot.com এই ব্লগার এর মাধ্যমে এক বা একাধিক ব্যাক্তি ব্লগ করতে পারবেন।
২০১৩ তে ব্লগারের ভিতর কি কি পরিবর্তন এনেছেঃ
  • ১. ব্লগারের Editing আপশনে বিশাল পরিবর্তন এনেছ ব্লগার
  • ২. ব্লগারের গুগল+ দিয়ে কমেন্ট করার সিস্টেম দিয়েছে।

নতুন  Update templet Editor এচেছে ব্লগার


আপনি হয়ত ছবিটি দেখে বুঝতে পরেছেন বা ছবির ভিতর অনেক গুলো বাটন দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে ব্লগারে কতটুকু রিবর্তন এছেছে ব্লগার। এখন এই অপশনটিতে ব্লগার Syntax Highlighted ব্যবহার করেছে, যার কারণে কোড গুলো তার ফরমেট অনুযায়ী বসেছে।
লাইন নাম্বার ও ভুল সংকেত
যারা হয়ত নোটপ্যাড++ ব্যবহার করেছে যে সেখানে যখন আমরা কোন কোড নিয়ে কাজ করি তখন যদি কোন ভুল করি তখন নোটপ্যাড++ আমাদের সেই ভুলটাকে ধরিয়ে দেয় লাল রং এর মাধ্যেম। ঠিক তেমনই একটি সুবিধা আমাদের দিয়েছে ব্লগার সেখানে যদি আমরা কোন প্রকার ভুল করি কোন প্রকার কোড। তখন ব্লগার সেই ভুলটি ধরিয়ে দিবে। এবং তা যেনেও যদি আমরা টেমপ্লেটটিকে সেভ দেই। তখন উপরে একটি অংশে ব্লগার আমাদের সেই ভুলটি দেখিয়ে দিবে।
Syntax Highlighted ব্যবহার
এছাড়াও ব্লগারে Syntax Highlighted  ব্যবহার করার কারণে আমরা সবগুলো কোড সারিব্ধধভাবে দেখতে সক্ষম হচ্ছি। এবং আমারা টেমপ্লেটটিকে ইন্টারন্যাশনাল ফর্মেট এ দেখতে পাচ্ছি। যার কারণে আমাদের Edite করতে ভাল সুবিধা পাচ্ছি।










ইনলাইন Review System
এই নতুন ডিজাইনে আপনি হয়ত দেখেছেন যে Edite অপশনে লাইভ রিভিঊ দেখার অপশন আছে। এখান থেকে আপনি কোন কিছু ইডিট করে সাথে সাথে তার রিভিও দেখতে পারেন। এর কারণে আপানাকে আর নতুন ট্যাব খুলতে হচ্ছে না।

Jump to Widget
এটিও একটি নতুন সুবিধা। আমাদের আগে কোন Widget কে ইডিট করতে হলে অনেক কষ্টে খুজে বের করতে হত। কিন্তু এখন আর এত কস্টের প্রয়োজন নেই। Jump to Widget অপশনে আপনার সবগুলো Widget এর লিস্ট আছে। আপনার যেই Widget টির কাজ করা দরকার সেটি সিলেক্ট করে আপনি সেটির কাজ করতে পারবেন।

আরো নতুন কিছু বাটন
Formate বাটনে এর সাহায্যে আপনি আপনার ব্লগের কোড লেয়াউটকে নতুন করে সাজাতে পারবেন। Revert changes button এ ক্লিক করার মাধ্যমে আপনি আপনার এই মূহুর্তে কাজ কারা কাজ গুলো রিমুভ করতে পারেন এবং The Revert Widget  templates to default button এ ক্লকি করার মাধ্যমে আপনি আপনার থিমটির সব কিছু মুছে ফেলতে পারবেন যা আপনি নতুন করে ইডেট করেছিলেন।
In engineered Search
এটিও একটি নতুন অপশন। আগে আমরা যখন কিছু খুজতাম Ctrl+F দিয়, তখন পেজের উপর একটি সার্চ বার আসতো, কিন্তু এখন একটু উন্নত। এখন ইডিট অপশনের উপরে ডান পাশে আশে।



 ব্লগারের গুগল+ দিয়ে কমেন্ট করার সিস্টেম দিয়েছে।

প্রথমেই ব্লগারে প্রবেশ করে নিন তারপর সরাসরি Google+ এ চলে যান 
তারপর নিচের মত একটি পেজ আসবে সেখানে ছবি ন্যায় কাজ করে নিন। ব্যাস কাজ শেষ।

এবার আপনার ব্লগে গুগল+ কমেন্ট চালু হয়েগিয়েছ
অনেক সময় নিয়ে এই পোস্টটি করেছি ভাল লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট দিবেন


বৃহস্পতিবার, ডিসেম্বর ২৭

২০১২ এর সেরা পাঁচটি গেইমস


শুরুতে খুব বেশি সাড়াজাগানো গেইম বাজারে না এলেও এ বছরের শেষার্ধ হতাশ করেনি গেইমারদের। জনপ্রিয় কয়েকটি সিরিজের সিক্যুয়েল বাজার মাত করে এ সময়। ২০১২ সালে বাজারে আসা আলোচিত পাঁচ গেইম নিয়ে লিখেছেন হাসান আহম্মেদ
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
        
নিড ফর স্পিড: মোস্ট ওয়ান্টেড

পরবর্তী প্রজন্মের রেসিং গেইম হিসেবে ২০০৫ সালে প্রথম বাজারে আসে 'নিড ফর স্পিড: মোস্ট ওয়ান্টেড'। এরপর গেইমটির অনেক সিক্যুয়েল বাজারে এসেছে। প্রতিটি সিক্যুয়েলই 'পারফেক্ট রেসিং গেইম' হিসেবে সুনাম কুড়িয়েছে সমালোচকদের। এর নির্মাতা ক্রাইটেরিয়ন গেইমসের সৃজনশীলতার উচ্চ প্রশংসা করেছে গেইম বিশ্ব। এ বছর আসে এর উনিশতম সংস্করণ। এতে ২০০৫-এ বাজারে আসা প্রথম পর্বের গেইমপ্লে অক্ষুণ্ন রাখা হয়েছে। মুক্তির মাসেই (নভেম্বর) বিক্রি হয়েছে প্রায় পাঁচ লাখ ১০ হাজার কপি। তবে এর মাল্টিপ্লেয়ারের তুলনায় সিঙ্গেল প্লেয়ার মুড কিছুটা দুর্বল বলে মন্তব্য করেছেন গেইমাররা।


কল অফ ডিউটি : ব্ল্যাক অপস ২
কয়েক বছর ধরে গেইম বাজারের শীর্ষস্থানটি দখলে রেখেছে 'কল অফ ডিউটি'। এবার বাজারে আসা নবম পর্বটিও কাঁপিয়ে দিয়েছে গেইম বিশ্বকে। ১৩ নভেম্বর বিভিন্ন দেশের ১৬ হাজার দোকানে একই সময় মুক্তি দেওয়া হয় গেইমটি। স্নায়ুযুদ্ধ ও ভবিষ্যৎ পৃথিবীর দুই ভিন্নধর্মী গল্পকে যুক্ত করে সিরিজে নতুনত্বের স্বাদ আনা হয়েছে এবার। স্নায়ুযুদ্ধের গল্পের নায়ক হিসেবে ফিরে এসেছে অ্যালেক্স ম্যাসন। আর ভবিষ্যৎ পর্বের নায়ক হিসেবে আবির্ভূত হয়েছে অ্যালেক্সে ছেলে ডেভিড। বিক্রির দিক দিয়ে আগের সিরিজগুলো ছাড়িয়ে গেছে এ পর্ব। প্রতিবছর বের হওয়ার পরও সিরিজে যে নতুনত্বের স্বাদ বজায় রাখতে পেরেছেন নির্মাতারা, সে জন্য তাঁদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সমালোচকরা।



অ্যাসাসিনস ক্রিড ৩

কল অফ ডিউটির মতো প্রতিবছর 'অ্যাসাসিনস ক্রিড' সিরিজের নতুন গেইমের জন্যও অপেক্ষায় থাকেন গেইমাররা। তবে ২০১১ সালের পর্ব নিয়ে গেইমারদের কিছুটা হতাশা ছিল। 'একঘেয়ে গেইম' হিসেবে অভিযোগ উঠেছিল সেবার। তার জবাবেই যেন সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে সেরা পর্বটি তৈরি করল 'ইউবিসফট'। এ বছরের অক্টোবরে বাজারে ছাড়া 'অ্যাসাসিনস ক্রিড ৩' আগের পর্বের সরাসরি সিক্যুয়েল। গল্পের পটভূমি মার্কিন বিপ্লবের ঠিক আগে, ১৭৫৩ থেকে ১৭৮৩ সালের মধ্যে। মূল  চমক আগের পর্বের নায়ক এজিওর পরিবর্তে রাতুনহাকেতুনর আবির্ভাব। ২০১২ সালের কথিত মহাপ্রলয় নিয়ে গেইমটির গল্প আবর্তিত হয়েছে। এ পর্বকে সিরিজের সেরা হিসেবে অ্যাখ্যা দিয়েছেন সমালোচকরা। ইউবিসফট জানিয়েছে, এটি তাঁদের এযাবৎকালের সর্বাধিক বিক্রীত গেইম। বাজারে আসার প্রথম সপ্তাহেই এক লাখ ১৭ হাজার কপি বিক্রি হয় এটি।



ম্যাস ইফেক্ট ৩

রোল প্লেয়িং গেইমের ধারণায় পরিবর্তন আনা 'ম্যাস ইফেক্ট' সিরিজের তৃতীয় পর্বের মুক্তি ছিল চলতি বছরে গেইম বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। এই পর্বে কমান্ডার শেফার্ডের গল্প সমপূর্ণ করেছে নির্মাতা ইলেকট্রনিক আর্টস। সিরিজটির বহুল প্রশংসিত কমব্যাট সিস্টেমকে এবার ঢেলে সাজানো হয়েছে। প্রভূত উন্নতি আনা হয়েছে এর কৃত্রিম বুদ্ধিমত্তায় (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স)। অনেক সমালোচকই একে ২০১২ সালের সেরা গেইম আখ্যা দিয়েছেন। ২০১২ সালের 'স্পাইক ভিডিও গেইম অ্যাওয়ার্ডস'-এ পাঁচটি বিভাগে মনোনয়ন পাওয়ার পাশাপাশি সেরা আরপিজি (রোল প্লেয়িং) গেইম হিসেবে পুরস্কার জিতেছে। এ পর্যন্ত বিক্রি হয়েছে ৩৫ লাখ কপিরও বেশি।



ম্যাক্স পেইন ৩

প্রায় দশ বছর পর তুমুল জনপ্রিয় ম্যাক্স পেইন-এর সিক্যুয়ল হিসেবে এবার বাজারে এল থার্ড পারসন শ্যুটার গেইম 'ম্যাক্স পেইন ৩'। এবার গেইমটি তৈরি করেছে 'রকস্টার গেইমস'। আগের পর্বটি যে কারণে দারুণ খ্যাতি পেয়েছিল, সেসব বৈশিষ্ট্যই অক্ষুণ্ন রাখার চেষ্টা করেছেন তাঁরা। আগের পর্বের তুখোড় পুলিশ অফিসারকে এ পর্বে একজন দেহরক্ষী হিসেবে পেয়েছেন গেইমাররা। ২০০৮ সালের 'গ্র্যান্ড থেফট অটো ৪'-এর পর এত মাতামাতি আর কোনো গেইম নিয়ে হয়নি। এমনকি সমালোচকরাও অভিযোগ করার মতো তেমন কিছু খুঁজে পাননি এতে। মুক্তির প্রথম মাসেই প্রায় সাড়ে চার লাখ কপি বিক্রি হওয়া গেইমটি ২০১২ সালের 'বেস্ট গেইম অ্যানিমেশন' হিসেবে পুরস্কার জিতেছে।
 তথ্য সূত্র @ কালের কন্ঠ

☺☻ সরাসরি লাইভ আপডেট পেতে লাইক করুন আমাদের ফ্যান পেজে।☻☺



☺☻মন্তব্য করে জানাবেন কেমন লাগে এই ১০টি মোবাইল ফোন ☻☺

সোমবার, ডিসেম্বর ২৪

২০১২ সালের তালিকার শীর্ষে ১০টি মোবাইল


২০১২ সালজুড়েই স্মার্টফোনের রাজত্ব। সম্প্রতি পিসিওয়ার্ল্ড সাময়িকী প্রকাশ করেছে এ বছরের সেরা ১০ স্মার্টফোনের তালিকা। সে তালিকায় কোন কোন স্মার্টফোন আছে, তা এবার জেনে নেওয়া যাক।

মটোরোলা ড্রয়েড রেজর এইচডি
মটোরোলা ড্রয়েড রেজর এইচডি
গত বছরের শেষের দিকে মটোরোলা রেজর ড্রয়েড মডেলের মাধ্যমে হারানো বাজার আবার ফিরে পায়, যার সর্বশেষ সংস্করণ মটোরোলা ড্রয়েড রেজর এইচডি। পাতলা, দেখতে দারুণ ও আকর্ষণীয় ডিজাইনের ডিসপ্লেযুক্ত এই সেটে রয়েছে ১.৫ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর।এটি চলে অ্যান্ড্রয়েডে।এতে আছে ৪.৭ ইঞ্চির এইচডি পর্দা ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। >>আরো তথ্য<<

অ্যাপল আইফোন ৫ 
অ্যাপল আইফোন ৫ 
আইফোন ৫ বাজারে আসার পরই তা লুফে নিয়েছে অ্যাপলপ্রেমীরা। নিঃসন্দেহে নতুন এই স্মার্টফোনটি আগের চেয়ে দ্রুত, হালকা ও আকর্ষণীয়। ১১২ গ্রাম ওজন আর ৭.৬৬ মিলিমিটার পুরুত্বের আইফোন ৫-এ ব্যবহূত হয়েছে ডুয়াল কোরের নতুন কর্টেক্স এ৬ প্রসেসর ও এআরএমের তৈরি এ-১৫ চিপসেট। এতে যোগ হয়েছে৮ মেগাপিক্সেলের এইচডি ক্যামেরা।>>আরো তথ্য<<

স্যামসাং গ্যালাক্সি এস থ্রি
স্যামসাং গ্যালাক্সি এস থ্রি
নেক্সাসের পরপরই স্যামসাং বাজারে ছাড়ে গ্যালাক্সি এস থ্রি স্মার্টফোন। ৪.৮ ইঞ্চির সুপার এএমওএলইডি পর্দার এই ফোনে রয়েছে কোয়াড কোর প্রসেসর, স্মার্ট আই ট্র্যাকিং-সুবিধা, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম।>>আরো তথ্য<<

স্যামসাং গ্যালাক্সি নোট টু
স্যামসাং গ্যালাক্সি নোট টু
সেরা তালিকায় স্যামসাংয়ের আরেকটি পণ্য স্থান করে নিয়েছে। সেটি হলো গ্যালাক্সি নোট টু। ফোনটির ৫.৫ ইঞ্চির এইচডি সুপার এএমওএলইডি পর্দার সাহায্যে ব্যবহারকারীদের ছবি দেখার অভিজ্ঞতা হবে জীবন্ত ও পরিষ্কার। ১.৬ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর এই স্মার্টফোনকে করেছে শক্তিশালী।>>আরো তথ্য<<

এইচটিসি ড্রয়েড ডিএনএ
এইচটিসি ড্রয়েড ডিএনএ
দেখতে দারুণ ও আকর্ষণীয় ৫ ইঞ্চির এইচডি পর্দার এই ফোনসেট অনেকের হাতে উঠে এসেছে।১.৫ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসরের এই ফোনে আরও আছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ-সুবিধার ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনের দিকে ২.১ মেগাপিক্সেল ক্যামেরা। এটিও চলেঅ্যান্ড্রয়েডে>>আরো তথ্য<<

নকিয়া লুমিয়া ৯২০
নকিয়া লুমিয়া ৯২০
স্মার্টফোনের বাজারে পড়তি অবস্থা কাটাতে নকিয়া উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমে লুমিয়া ৯২০এন এনে বেশ প্রশংসিত হয়েছে। লুমিয়ায় দেওয়া হয়েছে ৪.৫ ইঞ্চির নকিয়া পিউরমোশন এইচডি প্লাস পর্দা।ডুয়াল কোর ১.৫ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন এস ফোর প্রসেসর আছে এতে। আরও আছে৮ মেগাপিক্সেলের ক্যামেরা।>>আরো তথ্য<<

গুগল নেক্সাস ফোর
গুগল নেক্সাস ফোর
গুগল ও এলজির যৌথ উদ্যোগে বাজারে আসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন গুগল নেক্সাস ৪। ৪.৭ ইঞ্চির পর্দা আছেএতে।এতে আছে ১.৫ গিগাহার্টজ কোয়াড কোর ক্রেইট প্রসেসর। এ ছাড়া আরও রয়েছে পেছনে ৮ মেগাপিক্সেল, সামনে ১.৩ মেগাপিক্সেল এইচডি ক্যামেরা এবং এনএফসি প্রযুক্তিসহ তার ছাড়া চার্জ করার সুবিধা। >>আরো তথ্য<<

এইচটিসি ওয়ান এস
এইচটিসি ওয়ান এস
সেরা দশের তালিকায় এইচটিসির আরেক স্মার্টফোন ওয়ান এস। এটিও চলেঅ্যান্ড্রয়েডে।১১৯.৫ গ্রাম ওজনের এই সেটের পুরুত্ব মাত্র ৭.৮ মিলিমিটার। এতে আছে ১.৫ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর।>>আরো তথ্য<<

এইচটিসি ওয়ান এক্স
এইচটিসি ওয়ান এক্স
এইচটিসি ওয়ান সিরিজের আরেকটি সেরা স্মার্টফোন এইচটিসি ওয়ান এক্স। ৪.৭ ইঞ্চি পর্দার এই সেট চলে অ্যান্ড্রয়েডে।>>আরো তথ্য<<

আইফোন ফোর এস
আইফোন ফোর এস
স্মার্টফোনের জগতে আলোড়ন সৃষ্টিকারী অ্যাপলের টাচস্ক্রিন ফোন আইফোন ফোর এস বছরের শুরুর দিকে বাজারে এসেই জায়গা করে নিয়েছিল শীর্ষ তালিকায়। এর একটি মজার অ্যাপ্লিকেশন হলো সিরি। ফোনের হোম বাটনটি টিপে কথা বললেই সিরি বুঝবে আপনার মনের কথা। ৮ মেগাপিক্সেল ক্যামেরা আছেএতে।>>আরো তথ্য<<
তথ্য সূত্র @প্রথম আলো।

☺☻ সরাসরি লাইভ আপডেট পেতে লাইক করুন আমাদের ফ্যান পেজে।☻☺



☺☻মন্তব্য করে জানাবেন কেমন লাগে এই ১০টি মোবাইল ফোন ☻☺

বৃহস্পতিবার, ডিসেম্বর ৬

বাংলাদেশিদের জন্য ফ্রিল্যান্সারের ওয়েবসাইট


আউটসোর্সিংয়ের কাজ পাওয়ার জনপ্রিয় ওয়েবসাইট (অনলাইন মার্কেটপ্লেস) ফ্রিল্যান্সারের বাংলাদেশি সংস্করণ ফ্রিল্যান্সার ডটকমডটবিডি (www.freelancer.com.bd) চালু হলো। এটি মূলত বাংলাদেশের জন্য স্থানীয়করণ করা হয়েছে। গতকাল বুধবার ঢাকায় বেসিস সম্মেলন কক্ষে ফ্রিল্যান্সারের ভাইস প্রেসিডেন্ট অব ইঞ্জিনিয়ারিং ডেভিড হ্যারিসন এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দেশের সফল মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার আলী আজগর ও মারজান আহমেদ।
এক প্রশ্নের জবাবে ডেভিড হ্যারিসন প্রথম আলোকে বলেন, ‘বেশি ব্যবহারকারী একসঙ্গে ফ্রিল্যান্সারডটকমে কাজ করলে সার্ভার ও অন্যান্য সমস্যার কারণে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র বা অন্য দেশের সার্ভারে থাকা ওয়েবসাইট ব্যবহার করতে হয়। ফ্রিল্যান্সারডটকমবিডি চালু করায় এ সমস্যার সমাধান হবে। এ ছাড়া এতে বাংলা ভাষা ও স্থানীয় মুদ্রার সুবিধা থাকায় কাজ করাটা অনেক সহজ হবে।’ 
অনুষ্ঠানে জানানো হয়, ফ্রিল্যান্সারে ব্যবহারকারীদের সংখ্যার ভিত্তিতে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে। বাংলাদেশের প্রায় দেড় লাখ এ সাইটে কাজ করেন। বাংলাদেশ ছাড়া ১৪টি দেশে ফ্রিল্যান্সারের ওয়েবসাইট চালু করা হয়েছে। ভবিষ্যতে ফ্রিল্যান্সারডটকম বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য প্রশিক্ষণের আয়োজন করবে।

শনিবার, নভেম্বর ২৪

ব্রিটেনে চলছে ৫-জি নেটওয়ার্ক নিয়ে গবেষণা

ব্রিটেনে কেবল শুরু হয়েছে চতুর্থ জেনারেশনের মোবাইল প্রযুক্তির ব্যবহার। তবে এরই মধ্যে পঞ্চম প্রজন্মের প্রযুক্তি উদ্ভাবনের কাজ শুরু করে দিয়েছে দেশটির সারে বিশ্ববিদ্যালয়। ফোর-জি নেটওয়ার্ক চালুর ক্ষেত্রে অনেক দেশের চেয়ে পিছিয়ে রয়েছে ব্রিটেন। আইনি লড়াই ও প্রয়োজনীয় বেতার তরঙ্গের অভাবে এই দেরি বলে জানা গেছে। লন্ডন ও এর আশপাশের এলাকার গ্রাহকরা ফোর-জি ব্যবহার শুরু করেছেন।

তবে আর পিছিয়ে থাকতে চাইছে না ব্রিটেন। তাই ফাইভ-জি নিয়ে কাজ করতে সারে বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা কেন্দ্র চালুর জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। বিভিন্ন মোবাইল অপারেটর, অবকাঠামো সুবিধা দেয় এমন কোম্পানি ও সরকার যৌথভাবে ৪৩ মিলিয়ন ইউরো প্রদান করছে। ওই অর্থ দিয়ে সারে বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা কেন্দ্র গড়ে তোলার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক রহিম তাফোজোলি। তিনি বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর কমিউনিকেশনস সিস্টেমস রিসার্চ’-এর পরিচালক এবং মোবাইল ওয়্যারলেস কমিউনিকেশনের অধ্যাপক। ২০২০ সাল নাগাদ ফাইভ-জি চালুর লক্ষ্যে কাজ করবে গবেষণা কেন্দ্রটি। প্রতি গ্রাহক যেন ২০০ এমবিপিএস ডাউনলোড স্পিড পেতে পারেন সে লক্ষ্য থাকবে গবেষকদের। বেতার তরঙ্গকে আরও ভালোভাবে কাজে লাগিয়ে এ উদ্দেশ্য পূরণের চেষ্টা করা হবে বলে জানা গেছে। সারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অধ্যাপক তাফোজোলি বলছেন, ফাইভ-জি তাদের কাছে নতুন কিছু নয়। তারা নতুন মোবাইল প্রযুক্তি নিয়ে বেশ কয়েকবছর ধরেই কাজ করছেন। তিনি বলেন, ফাইভ-জি’র জন্য ব্রিটেন জুড়ে হাজার হাজার ক্ষুদ্র সেলের নেটওয়ার্ক গড়ে তুলতে হবে।
তথ্য সূত্রঃ আইটি ডেস্ক





শনিবার, নভেম্বর ১৭

ফেসবুকের নতুন চিন্তা।আসছে ফেসবুক মোবাইল ফোন

htc facebook phone

htc facebook phone

htc facebook phone

htc facebook phone


htc facebook phone


ফেসবুকের মোবাইল ফোন তৈরিতে কাজ করছে জনপ্রিয় মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি। যদিও এ বছরের শুরুতে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ সংবাদ মাধ্যমে বলেছিলেন, ফেসবুক ভবিষ্যতে সফট্ওয়্যার এবং অ্যাপস নিয়ে কাজ করবে। কোনো ধরনের হার্ডওয়্যার ডিভাইস নিয়ে ফেসবুক কাজ করতে আগ্রহী নয়।
এইচটিসি এবং ফেসবুক যৌথভাবে ‘ফেসবুক মোবাইল’ নিয়ে কাজ শুরু করে দিয়েছে। এ ফোনের বৈশিষ্ট্য ১.৪ গিগাহার্টজ প্রসেসর, হাই ডেফিনেশন ১২৮০ বাই ৭২০ পিক্সেল ডিসপেলে
ফেসবুকের প্রয়োজনীয় সব ফিচার থাকছে এ মোবাইল ফোনে। ফেসবুকের ফিচারগুলো ব্যবহারের জন্য নির্দিষ্ট বাটনও থাকছে। এখন পর্যন্ত এ সেটের মডেলটি সফলতার মুখ দেখতে পায়নি। বলা হচ্ছে, অপারেটিং সিস্টেম এবং হার্ডওয়্যার ডিভাইসে দুর্বলতার জন্য এখনই বাজারে আসছে না ‘ফেসবুক ফোন’। এদিকে ফেসবুকের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও সংবাদ মাধ্যমগুলো বলছে অচিরেই বাজার মাতাতে আসছে ফেসবুক ফোন।
তথ্য সুত্রঃ ইন্টারনেট


Blogger দ্বারা পরিচালিত.
জনপ্রিয় পোস্ট সমূহ

আমার সম্পর্কে

Search (Don't Edit)

ব্লগ লাইব্রেরী

বিভাগ

ইমেল দিয়ে পোস্ট এর আপডেট পেতে

Subscribe করুন

সম্প্রতিক মত্নব্য

Review projuktirkhela.blogspot.com on alexa.com